শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা মিরুকে ছিনিয়ে নিল গ্রামবাসী

২৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৯ AM

শাহজাদপুরে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা মিরুকে ছিনিয়ে নিল গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে হালিমুল হক মিরু বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ মিরুকে গ্রেপ্তার করতে এসেছে—এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ একত্র হন। একপর্যায়ে কয়েক শ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হয়ে পুলিশের পথ আটকে দেন। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে পিছু হটেন।এ বিষয়ে হালিমুল হক মিরুর ছোট ভাই হাবিবুল হক পিন্টু বলেন, তাঁর ভাই বাড়িতে অবস্থানকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। তখন গ্রামের সর্বস্তরের মানুষ তাঁদের পাশে দাঁড়িয়ে পুলিশকে বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যায়।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আসামি মিরুকে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের বিরোধ সৃষ্টি হয়। খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে সেখানে গিয়ে মিরুকে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, পালালেন সন্দেহভাজন ২ যুবক

শাহজাদপুরে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা মিরুকে ছিনিয়ে নিল গ্রামবাসী

সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, পালালেন সন্দেহভাজন ২ যুবক

তারেক রহমানের কুষ্টিয়া আগমন ঘিরে কুমারখালীতে শেখ সাদীর নেতৃত্বে বিএনপির প্রস্ততিমূলক সভা ও র‍্যালি

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাহসী পদক্ষেপ, আঙুলের টেন্ডন হারালেন মিঠু

বিদেশ থেকে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্র: এইমাত্র

সম্পর্কিত সংবাদ