সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
২৯ নভেম্বর, ২০২৫ এ ২:০০ PM
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত আসনের এক নারী সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেছে তার বাবা।
জানা যায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে ১, ২ ও ৩ সংরক্ষিত নারী আসনের সদস্য পেয়ারা খাতুনের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দ্বিতীয় স্বামী একই গ্রামের আব্দুল আলীমের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার স্বামী আব্দুল আলীমসহ বাড়ির সবাই পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, দ্বিতীয় স্বামী আব্দুল আলীমকে বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনমালিন্য চলে আসছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে টাকা নিয়ে কথাকাটির একপর্যায়ে স্বামী ও পরিবারে লোকজনরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে মনে হয়।
এ ঘটনায় অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তার গলায় দাগ রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগে আজ শনিবার (২৯ নভেম্বর) তার বাবা হানিফ সরকার স্বামী আব্দুল আলীমসহ ৬ জন নামীয় ও অজ্ঞাত ৭ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পেয়ারার বাম্পার ফলন, হাসি কৃষকের মুখে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Alokito Bangladesh
শিক্ষককে তুলে নিয়ে নির্যাতন, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২১ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে বাল্কহেড ডুবে নিখোঁজ মতলবের তরুণের মরদেহ উদ্ধার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৫ PM · chandpurtimes.com
