শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ৩ জেলার ৬৫ চরমপন্থীর সদস্যদের জামিন দিয়েছে আদালত

২ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৪ PM

সিরাজগঞ্জে ৩ জেলার ৬৫ চরমপন্থীর সদস্যদের জামিন দিয়েছে আদালত

সিরাজগঞ্জে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে চরমপন্থি সংগঠনের আত্মসমর্পণকারীর ৬৫জনকে জামিন দিয়েছে আদালত।সোমবার (২ নভেম্বর) দুপুরে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক মোঃ মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।এরআগে, রবিবার (১ নভেম্বর) বেলা দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর প্রধান কার্যালয়ে চরমপন্থি সংগঠনের ৬৫ জন সদস্যরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপির নিকট আত্মসমর্পণ করেন।এসআরবি-১২-এর তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন ও সিরাজগঞ্জের ৭ জন রয়েছেন।

পড়ুন : জঙ্গল সলিমপুরে ইয়াসিনের শত কোটি টাকার জমি নিবন্ধন তদন্তের উদ্যোগ প্রশাসনের

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ