সিরাজগঞ্জে ১১ দলের স্মারকলিপি প্রদান
৬ আগস্ট, ২০২৬ এ ৯:০২ PM

গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বা 'ভূতুরে' বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের দরগা রোডের জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রসাসকের কার্যলয়ের সামনে শেষ হয়। মিছিল শেষে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের জেলা সমন্বয়ক মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, ছাত্রশিবিরের শহর শাখা'র সভাপতি হাবিবুল্লাহ সরকার সহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।
মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিলে সব থেকে বেশি কারচুপি হচ্ছে, এখানে মিটার চার্জ, ডিমান্ড চার্জ, তার মধ্যে যোগ হয়েছে ভূতুরে বিল। এ চার্জ দিতে দিতে জনগণ নাজেহাল হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ৬ মাস আগেও ১ হাজার টাকায় বিদ্যুৎ বিল দিয়ে যে পরিবার টা চলতো এখন সেই পরিবারকে ২ থেকে আড়াই হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে।
সূত্র: deshrupantor.com
সম্পর্কিত সংবাদ
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
একদল শুধু ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত: বগুড়ায় জামায়াতের আমির
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · প্রথম আলো
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৭ PM · dainiksokal.com
হুমকি পরোয়া করি না, লড়াই করে বিজয় ছিনিয়ে আনবো: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৪ PM · বাংলা ট্রিবিউন
