শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে হাতুড়িপেটা করে তেল ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

৭ আগস্ট, ২০২৬ এ ৯:৩১ PM

সিরাজগঞ্জে হাতুড়িপেটা করে তেল ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ব্যবসায়ী জিন্নাহ সরকারকে হাতুড়িপেটা করে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত ওই তেল ব্যবসায়ীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যবসায়ী জিন্নাহ সরকারের সঙ্গে একই এলাকার আলোকদিয়ার গ্রামের একটি পক্ষের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তার ওপর হামলা ও বেদম মারধরের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আবারও প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়িপেটা করে ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনাটি জেনেছি। আহত ব্যবসায়ী জিন্নাহ সরকার হাসপাতালে ভর্তি আছেন।

ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি, রাবিতে শিবিরের বিক্ষোভ

পীরগঞ্জে ১০ মাদ্রাসা ও ২ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত মারুফ সাত্তার আলী

রংপুরে দুই সরকারি বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতি, বাড়ছে ক্ষোভ

সাতক্ষীরায় ৫ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আ.লীগ নেতা নজরুলকে

রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে হাতুড়িপেটা করে তেল ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই | শাহজাদপুর সংবাদ