সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৫
৯ আগস্ট, ২০২৫ এ ১:০০ PM
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে কোচের ধাক্কায় ও অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শারমিন আলমও বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাহাদুর প্রমাণিক উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া মধ্যপাড়া গ্রামের মনি প্রমাণিকের ছেলে।
ফায়ার সার্ফিসের ফায়ার লিডার আমিনুল ইসলাম ও থানা সূত্রে জানা যায়, আজ দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী উত্তর তেলপাম্পে সামনে ঢাকাগামী পাবনা থেকে আসা সররকার ট্রাভেলস একটি অটোভ্যান ও একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়।
অটোভ্যান চালক বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। এসময় সিএনজির ও অন্যান্য আহত ৫ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সূত্র: itvbd
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পেয়ারার বাম্পার ফলন, হাসি কৃষকের মুখে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Alokito Bangladesh
শিক্ষককে তুলে নিয়ে নির্যাতন, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২১ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে বাল্কহেড ডুবে নিখোঁজ মতলবের তরুণের মরদেহ উদ্ধার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৫ PM · chandpurtimes.com
