সিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্র গুলিতে আড্ডা, পুলিশের অভিযান
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৫ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের একাংশ ক্লাস ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন বিনোদনকেন্দ্র, নদীর পাড়, হোটেল-রেস্তোরাঁ ও চা-কফি শপে আড্ডায় সময় কাটাচ্ছে। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নজরদারি শুরু করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
জানা যায়, সিরাজগঞ্জ শহরের ক্রসবার-১, ২, ৩ ও ৪, পুরাতন জেলখানা ঘাট, হার্ড পয়েন্টসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে স্কুল-কলেজ চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখা যায়।
এছাড়া বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, চা ও কফি শপেও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে অভিভাবকদের মধ্যে।
বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (পিপিএম-বার)-এর নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজমুখী করতে এবং তারা যাতে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে অযথা আড্ডায় সময় না কাটায়, সে লক্ষ্যে জেলা পুলিশ বিশেষ নজরদারি জোরদার করেছে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ এবং সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল প্রতিদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষার্থীদের আড্ডাস্থলগুলোতে নজরদারি করছে।
অভিযানের সময় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিয়ে এ ধরনের স্থানে আড্ডা না দেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা সন্তানদের চলাফেরা ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতির বিষয়ে আরও সচেতন হন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এ অভিযানের মূল উদ্দেশ্য নয়। বরং তাদের বিপথে যাওয়া থেকে বিরত রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত সহ তাদেরকে পড়ার টেবিলে ফেরাতেই এ কার্যক্রমের প্রধান লক্ষ্য।
এ দিকে জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিরাজগঞ্জের সাধারণ মানুষ ও অভিভাবকরা। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসমুখী করা সম্ভব হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
The post সিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্র গুলিতে আড্ডা, পুলিশের অভিযান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫ PM · karatoa.com.bd
দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ উদ্বোধন
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭ PM · karatoa.com.bd
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি
৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
