দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ উদ্বোধন
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM

শহিদুল ইসলাম, সিলেট প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে “দর্জি প্রশিক্ষণ-২০২৬” কার্যক্রম ৪ অক্টোবর ২০২৬, রবিবার শুরু হয়েছে।
নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উক্ত প্রশিক্ষণে পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৬ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি ০৪-১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত হবে।
প্রশিক্ষণার্থীদের দর্জি প্রশিক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলাই ও কাটিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে বাস্তবমুখী ও হাতে-কলমে দক্ষতার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে পরিবার ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
দর্জি প্রশিক্ষণ একটি বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক দক্ষতা। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে এটিকে আয়ের উৎস হিসেবে কাজে লাগাতে পারবেন। প্রশিক্ষণ শেষে কেউ নিজস্ব দর্জি প্রতিষ্ঠান গড়ে তুলতে, কেউ উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। উন্নয়নের সুফল সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে প্রযোজ্য।
পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহাদ্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ নানিয়ারচর গড়ে তোলা সম্ভব।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
The post দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্র গুলিতে আড্ডা, পুলিশের অভিযান
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭ PM · karatoa.com.bd
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি
৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
