সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
২৫ মে, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড ও ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মিতা খাতুন ও তাঁর মেয়ে সাহারা খাতুন এবং শাহজাদপুর উপজেলার মশিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মালবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মিতা খাতুন ও তাঁর শিশু কন্যা সাহারা খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দুজনই মারা যান।
অন্যদিকে, একই মহাসড়কের শাহজাদপুর ফায়ার ব্রিগেড এলাকায় বেলা ১১টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. আলী নামের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়।
হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আটক করা হয়েছে। দুই পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পৃথক দুটি ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]
সূত্র: বাংলা টেলিগ্রাফ
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
