শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ নিহত ২

২৮ আগস্ট, ২০২৬ এ ৫:৪৬ PM

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ নিহত ২

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত

সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের অটোরিকশাচালক আশিক আহমেদ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুর হাওলদার তাঁর ছেলে বিষ্ণু হাওলদারকে সঙ্গে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। ভোরে অটোরিকশাটি বহুতি বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক আহমেদ ও যাত্রী ঠাকুর হাওলদার মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত বিষ্ণু হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে নিহতদের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত দুজনের স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় আহত ঠাকুর হাওলদারের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: BD Bulletin

সম্পর্কিত সংবাদ