শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

১৯ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রাকিবুলকে (৫০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (১৯ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম র‍্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় ঢাকার আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে। তিনি শাহজাদপুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাব-৪ এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২৮ জুন দুপুরে শাহজাদপুর উপজেলায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে রাকিবুল। এর পরের দিনও তিনি পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। তবে স্থানীয়রা জেনে যাওয়ায় রাকিবুলের বাড়ি ঘেরাও করে। অভিযুক্ত রাকিবুল বিষয়টি বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর স্থানীয়রা তাঁর বাড়ি ভাঙচুর করে ও আগুন দিয়ে দেয়।

এরপর শিশুটির মা রাকিবুলকে আসামি করে শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কার করতে খালে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় গভীর রাতে চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে...

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...

সূত্র: Ajker Patrika

সম্পর্কিত সংবাদ