সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৫ PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে নৌকাবাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ঢাকা ব্যাংকের অর্থায়নে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
এতে সিরাজগঞ্জ ও পাবনা জেলা থেকে আসা ৮ টা পানসি ও ৬ টি কোসা নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এ সময় নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই তীরে লাখো জনতার ঢল দেখা যায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
অনুষ্ঠানে নৌকা বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেন প্রমানিকের সভাপতিত্বে উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান, পূর্বানী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রমানিক, সদস্য সচিব আলম প্রমানিক। পরে নৌকা বাইচ শেষে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ টাকা তুলে দেন।
পড়ুন:শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
