সিরাজগঞ্জে মুরগির বাচ্চায় খামারীদের ভাগ্য বদল
১৫ নভেম্বর, ২০২৬ এ ৭:১৯ PM

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে উৎপাদিত উন্নত জাতের মুরগির বাচ্চা লালন-পালন করে ভাগ্য বদলাচ্ছে ক্ষুদ্র খামারিদের। ইতিমধ্যে অনেক ক্ষুদ্র খামারি মাঝারি খামারে রূপান্তরিত হয়েছেন। এ খামারের উৎপাদিত মুরগির বাচ্চা বিক্রি করে সরকারেরও উল্লেখযোগ্য আয় হচ্ছে।জানা যায়, সিরাজগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে প্রায় দুই বছর ধরে ফাওনি ও আরআইআর জাতের ২ হাজার মুরগি লালন-পালন করা হচ্ছে। এ দুটি জাতের মুরগির ডিম থেকে প্রায় দেড় বছর ধরে বাচ্চা উৎপাদন করা হচ্ছে। এসব বাচ্চা এলাকার ক্ষুদ্র খামারি ও পারিবারিকভাবে লালন-পালনের জন্য মানুষ কিনে থাকেন।প্রতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিটি বাচ্চা ১৫ টাকা এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১২ টাকায় বিক্রি করা হয়। প্রতি সপ্তাহের বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খামারে সুলভ মূল্যে এসব বাচ্চা বিক্রি করা হয়। ক্ষুদ্র খামারিরা ২০০ থেকে ৫০০টি এবং পারিবারিকভাবে লালন-পালনের জন্য ২৫ থেকে ১০০টি পর্যন্ত বাচ্চা কিনে থাকেন। এসব বাচ্চা লালন-পালন করে ক্ষুদ্র খামারি ও পারিবারিকভাবে পালনকারীরা লাভবান হচ্ছেন। বিশেষ করে গৃহবধূদের কাছে এ মুরগির বাচ্চার চাহিদা বেশি। তারা বাড়ির উঠান ও আঙিনায় কম খরচে এসব মুরগি লালন-পালন করেন। বাচ্চাগুলো বড় হয়ে মুরগিতে পরিণত হলে নির্দিষ্ট সময়ে ডিম দেয়। এসব ডিম বিক্রি করে অনেক গৃহবধূর সংসারের খরচের একটি অংশ মিটছে। অন্যদিকে, এ অঞ্চলের ক্ষুদ্র খামারিরা এসব মুরগির বাচ্চা লালন-পালন করে আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন। ইতিমধ্যে অনেক ক্ষুদ্র খামারি তাদের ব্যবসা সম্প্রসারণ করে মাঝারি খামারে রূপান্তরিত হয়েছেন।স্থানীয় ক্ষুদ্র খামারিরা জানান, তারা সারা বছরই ওই সরকারি খামার থেকে সুলভ মূল্যে মুরগির বাচ্চা কিনতে পারেন। এসব বাচ্চা লালন-পালন করে অনেকের আর্থিক স্বচ্ছলতা ফিরেছে। অনেক ক্ষুদ্র খামারও মাঝারি খামারে উন্নীত হয়েছে। তবে বর্তমানে বিদ্যুৎ, মুরগির খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্র খামারিরা কিছুটা হিমশিম খাচ্ছেন। তারা আরও জানান, গরিব ও অসহায় পরিবারের অনেক গৃহবধূ এসব মুরগির বাচ্চা বেশি লালন-পালন করেন। তুলনামূলক কম খরচে পালন করা যায় বলে তারা এ কাজে লাভবান হচ্ছেন।এ বিষয়ে সরকারি খামারের ম্যানেজার বাহালুল করিম বলেন, খামারে উৎপাদিত এসব মুরগির বাচ্চা পালন করে ক্ষুদ্র খামারিরা লাভবান হচ্ছেন। এ ছাড়া অনেক গৃহবধূর কাছেও এসব বাচ্চার চাহিদা রয়েছে। ইতিমধ্যে এসব বাচ্চা লালন-পালন করে ক্ষুদ্র খামারি ও অনেক গৃহবধূর আর্থিক স্বচ্ছলতা ফিরেছে। তিনি বলেন, এসব বাচ্চা কেনার জন্য খামারে ক্রেতাদের ভিড় জমে। অনেক সময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাচ্চা সরবরাহ করা সম্ভব হয় না।এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরে এ দুই জাতের মুরগির বাচ্চা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে ১০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বাচ্চা উৎপাদনের ব্যয় বাদ দিয়েও আশানুরূপ লাভ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ ঃ ডিমের দাম কমায় খামার বন্ধের আশঙ্কা করছে খামারিরা। জানা গেছে,মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি খরচ বাড়লেও সেই তুলনায় বাড়ছে না […]
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর কিল-ঘুষিতে শাহিদা খাতুন (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা […]
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মধ্যদিয়ে প্রবাহিত ছিল হুড়াসাগর, ইছামতী, ফুলজোড়সহ ছোট ছোট অনেক নদী। কিন্তু কালের বিবর্তনে ভরাট হয়ে নদীগুলোর প্রাণ বিলীনের পথে। নাব্য সংকটে […]
সূত্র: Daily Nabochatona
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর
১৬ নভেম্বর, ২০২৬ এ ১:৩৯ AM · প্রথম আলো
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান
১৫ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন মামলায় চারজনসহ আটক ৫
১৫ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM · karatoa.com.bd
পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্য আটক
১৫ নভেম্বর, ২০২৬ এ ৯:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে অনুমোদন ছাড়াই দই-মিষ্টি তৈরি ও বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
১৫ নভেম্বর, ২০২৬ এ ৮:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
১৫ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
