সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
১১ আগস্ট, ২০২৬ এ ১০:০৯ AM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মোছা. সারমিন খাতুন (২৪) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে সারমিনকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের দিয়াড় মহব্বতপুর, বর্তমানে পাঁচগাছী গ্রামের মো. রবিউল ইসলামের স্ত্রী। তিনি মো. ইসরাফিল হোসেনের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সারমিন খাতুনের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দেন।
রায় ঘোষণার সময় সারমিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, পূর্বে কোনো হাজতবাস হয়ে থাকলে তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। জেল কোড অনুযায়ী, সারমিনের শিশুসন্তান মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ পাবে।
এ ছাড়া মামলায় জব্দ করা মাদকদ্রব্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
কিচিরমিচির আর ডানা ঝাপটানোর শব্দে মুখর, উলিপুর যেন পাখিদের গ্রাম
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার চরে ঘুরে দাড়ানো স্বপ্নে নারীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩৫ AM · Daily Nabochatona
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শ্রদ্ধা ভালবাসায় শাহজাদপুরে সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৪ AM · The Daily Ittefaq
