সিরাজগঞ্জে যমুনার চরে ঘুরে দাড়ানো স্বপ্নে নারীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩৫ AM

যমুনার ভাঙন, বন্যা আর চরম অনিশ্চয়তার মুখেও জীবনযুদ্ধে হার না মেনে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম চরাঞ্চলের নারীরা। যমুনার করাল গ্রাসে বারবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হলেও নিজেদের অস্তিত্ব, পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে দিনরাত লড়াই করে যাচ্ছেন তাঁরা।
কাজিপুর উপজেলার ভাঙনকবলিত যমুনার খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগর চরে ঘুরে দেখা গেছে চরাঞ্চলের নারীদের বেঁচে থাকার এক করুন অথচ সাহসী চিত্র। চিকিৎসাসেবার অপ্রতুলতা, ঝাড়ফুঁক-কবিরাজির ওপর নির্ভরতা কিংবা জরুরি মুহূর্তে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার মতো যোগাযোগ ব্যবস্থার অভাবে এখানে প্রসূতি মা ও জ্যেষ্ঠ নারীদের অকাল ভোগান্তি নিত্যদিনের বিষয়। এমনকি তেকানী ইউনিয়ন থেকে মেঘাই অভিমুখে আসার পথে প্রসূতি মা বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটলেও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান তিনি। চরাঞ্চলের শিক্ষাব্যবস্থাও পিছিয়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে অনেক কিশোরীই পড়াশোনা ছেড়ে দিয়ে গৃহস্থালি কিংবা কৃষিকাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে।
সাবেক ছানবান্ধা চরের ষাটোর্ধ্ব জামেলা বেগম জানান, চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত সমাজে অবহেলার শিকার হন এবং শিক্ষার অভাবে বাল্যবিয়ে এখানে নিত্যসঙ্গী। তবে এত প্রতিকূলতা ও অভাব-অনটনের মাঝেও হার মানেননি চরের সাহসী নারীরা। শুধু ঘরের কাজ নয়, পুরুষদের পাশাপাশি তাঁরাও ফসলের মাঠে শ্রম দিচ্ছেন। মরিচ, মিষ্টি কুমড়া, লাউ, মূলা, ভুট্টা, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন ও আদা চাষে ঘাম ঝরাচ্ছেন তাঁরা। সংসারে বাড়তি আয়ের জন্য চরের খোলা মাঠে গরু, ছাগল, ভেড়া, মহিষ ও ঘোড়া পালন করে অনেক নারীই এখন স্বাবলম্বী হচ্ছেন।
অন্যদিকে, চরম বিপাকে পড়েন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীরা। পীরগাছা চরের ৫৫ বছর বয়সী জহুরা বেগম ও চরগিরিশের বিধবা আছিয়া খাতুন (৩৫) জানান, জমিজমা না থাকায় সন্তান নিয়ে দুবেলা দুমুঠো ভাতের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে হয়।
বিনিময়ে দৈনিক মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকা মজুরি মেলে। প্রকৃতির সঙ্গে অনবরত লড়াই করে বেঁচে থাকা কাজিপুরের এই নারীরা কেবল প্রতিকূলতার শিকার নন, বরং তাঁরা প্রতিদিনের অদম্য সংগ্রামী। ভাঙন তাঁদের জীবনকে বারবার এলোমেলো করে দিলেও তাঁদের ইচ্ছাশক্তি ও ঘুরে দাঁড়ানোর স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি।
জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে প্রতিনিয়ত ঘটছে জুতা চুরির ঘটনা। মুসল্লিরা জুতা হারানোর ভয়ে মসজিদের ভেতরে রেখে আসলেও, সেখান থেকেও নিরাপদ থাকছে না। […]
ফয়সাল আলম সাগর, কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা মাতামুহুরী ব্রীজ এলাকায় তপ্ত রোদে ফেলে রাখা একদিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা […]
ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর: ফরিদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ২৮ মে, ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে […]
সূত্র: Daily Nabochatona
সম্পর্কিত সংবাদ
কিচিরমিচির আর ডানা ঝাপটানোর শব্দে মুখর, উলিপুর যেন পাখিদের গ্রাম
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৩১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শ্রদ্ধা ভালবাসায় শাহজাদপুরে সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৪ AM · The Daily Ittefaq
