সিরাজগঞ্জে মা ইলিশে নিধনে ব্যবহৃত ৫০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
১৪ অক্টোবর, ২০২৬ এ ৫:২৩ PM

১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম
সিরাজগঞ্জে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫টি চায়রা দুয়ারি জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উদ্ধার করা ১০ কেজি মাছ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপি সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এ অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য নদীতে পাতা এসব অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫টি চায়না দুয়ারি জাল ও ১০ কেজি মাছ উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উদ্ধার করা মাছগুলো নষ্ট না করে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেনসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ইলিশের প্রজনন নিশ্চিত করা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন জরুরি। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহŸান জানিয়েছে মৎস্য বিভাগ।
পাকিস্তানে বছরে ১০ বাংলাদেশির বিনামূল্যে লিভার প্রতিস্থাপনের প্রস্তাব
রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক
সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : রাজশাহী বিভাগীয় কমিশনার
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক: এটিএম আজহারুল ইসলাম
বাংলাদেশ সফরে উইন্ডিজ দলে নেই জোসেফ ও হোপ, নতুন মুখ উইকহ্যাম
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা,গ্রেফতার ৪
‘পরবর্তী প্রজন্ম যেন নগরী নিয়ে গর্ব করে, সেই ময়মনসিংহ গড়তে চাই’: মসিক প্রশাসক
মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও আকিজ ডোরের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে নেপালের হিমালয়ান এয়ারলাইন্স
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
অশ্লীলতার অভিযোগে বন্ধ সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী মেলা
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৭ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:২৭ PM · Bd24live
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:০৭ PM · bdnews24.com
সিরাজগঞ্জে বকেয়া বেতন চাওয়ায় মুয়াজ্জিন ও তার মাকে মারধরের অভিযোগ
৫ নভেম্বর, ২০২৬ এ ২:৩৪ PM · Bd24live
সিরাজগঞ্জের রায়গঞ্জে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
৫ নভেম্বর, ২০২৬ এ ২:২৪ PM · nagorik tv
