সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:২৭ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গায় অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তদার সমবায় সমিতিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির।
অভিযানে প্রায় ১ হাজার ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাছগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পরে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সূত্র: Bd24live
সম্পর্কিত সংবাদ
অশ্লীলতার অভিযোগে বন্ধ সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী মেলা
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৭ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
৫ নভেম্বর, ২০২৬ এ ৪:০৭ PM · bdnews24.com
সিরাজগঞ্জে বকেয়া বেতন চাওয়ায় মুয়াজ্জিন ও তার মাকে মারধরের অভিযোগ
৫ নভেম্বর, ২০২৬ এ ২:৩৪ PM · Bd24live
সিরাজগঞ্জের রায়গঞ্জে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
৫ নভেম্বর, ২০২৬ এ ২:২৪ PM · nagorik tv
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
৫ নভেম্বর, ২০২৬ এ ১:৪৯ PM · সকালের সময়
