সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসককে জরিমানা
৩ নভেম্বর, ২০২৬ এ ৩:২৫ PM

সিরাজগঞ্জ সদর উপজেলার ভেড়ামারা বাজারে অভিযান চালিয়ে এম এ ওয়াদুদ নামে এক ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে তার কাছ থেকে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভেড়ামারা বাজারে মোতালেব মাস্টারের মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত এম এ ওয়াদুদ উপজেলার বাহুকা গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি চিকিৎসক পরিচয়ে বিভিন্ন রোগীকে ব্যবস্থাপত্র দিতেন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার জোবায়দা সুলতানা এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ লাখ ৬৩ হাজার টাকাসহ গ্রেপ্তার ৩
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে টানা চার মাস শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ওসি রাকিবুল হাসান
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সাইকেল, হেলথ কিট ও শিক্ষা উপকরণ বিতরণ
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫১ PM · nagorik tv
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:১৭ PM · Ajker Patrika
