সিরাজগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে কৃষকের তিনটি গাভীর মৃত্যু
৩ আগস্ট, ২০২৬ এ ৫:০৪ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে আমজাদ প্রামাণিক নামের এক দরিদ্র কৃষকের ৩টি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাভী ৩টির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা, এই ঘটনায় কৃষক পরিবারটির সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।
আজ সোমবার (৩রা আগস্ট) ভোরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ারবন্দর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারটির উপার্জনের একমাত্র মাধ্যম গোয়ালের ৩টি গাভী হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে।
ভুক্তভোগী কৃষক আমজাদ প্রামাণিক বলেন, আজ ভোরে গোয়ালের গাভী গুলোকে খাওয়ানোর সময় আমি খড় আনতে যাই। খড় নিয়ে ফিরে এসে দেখি বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে গোয়ালের উপড়ে পড়ে গাভী গুলো ছটফট করছে। পরে আমার চিৎকারে বাড়ির সবাই এগিয়ে এসে ২টি গাভীকে সরিয়ে নেই। তবে ঘটনাস্থলেই অন্য ৩টি গাভী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
তিনি আরো জানান, বাড়ির উপরে দিয়ে বিদ্যুতের তার টাঙানোর সময় বাঁধা দেওয়া হলেও পল্লী বিদ্যুতের ঠিকাদার জোর করেই লাইন নেয়। বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ও দাদনে টাকা নিয়ে গাভী গুলো কিনেছিলাম। সেই গাভীর দুধ বিক্রি করে আমাদের সংসার চলে ও ঋণের কিস্তি প্রদান করি। এখন আমি নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি অধিকতর খোঁজ খবর নিচ্ছি। এই বিষয়ে আমাদের কোন করনীয় থাকলে অবশ্যই করা হবে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
