সিরাজগঞ্জে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয়
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৬ PM

যুক্তি-তর্কের লড়াই শেষে সিরাজগঞ্জে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে সবুজ কানন উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাবিহা তাহসিন অবনি।
বুধবার সিরাজগঞ্জ বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘বিকিউআইএফ’ মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। ‘শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাই নয়, যুক্তিবাদী ও বিজ্ঞানমুখী প্রজন্ম গড়তে প্রয়োজন বিজ্ঞানমনস্ক শিক্ষা’—এমন বার্তাকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শহরের সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মো. আতাউর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক নিউ এজের সাংবাদিক সুলতানা ইয়াসমিন মিলি।
বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসের ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর শাহ খন্দকার আব্দুল বারী, সহকারী পরিদর্শক মোহাম্মদ রবিউল হাসান মণ্ডল, সহকারী পরিদর্শক মাকসুদা পারভীন এবং সহকারী প্রোগ্রামার মো. সামিউল ইসলাম।
আয়োজনের সার্বিক সমন্বয়ে ছিলেন সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, সহ-সমন্বয়ক কল্যাণ ভৌমিক, এম আতিকুল ইসলাম বুলবুল ও কোরবান আলী লাভলু।
প্রতিযোগিতায় বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক স্কুল, কওমি জুট মিলস হাই স্কুল ও ভিক্টোরিয়া হাই স্কুল অংশ নেয়।
সূত্র: SAMAKAL
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৩ AM · Barta Bazar
সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটারের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত।
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষার্থী নওমিকে শিক্ষা মন্ত্রণালয়ের সনদ প্রদান
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
