সিরাজগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্তদের বেশিরভাগই ঢাকাফেরত
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০০ PM

সিরাজগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন। এতে হাসপাতালে বাড়ছে চিকিৎসাসেবার চাপ। তবে আক্রান্তদের অধিকাংশই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে ফিরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে চলতি সেপ্টেম্বর মাসের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। মাসের শুরুতেই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ১৭ জন।ডেঙ্গু আক্রান্ত রোগীদের কয়েকজন জানান, তারা ঢাকায় চাকরি বা প্রশিক্ষণের কাজে অবস্থান করছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পর জ্বর দেখা দিলে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়।ডেঙ্গু আক্রান্ত আবু সামা বলেন, আমি ঢাকায় চাকরি করতাম। বাড়িতে আসার একদিন পর জ্বর আসে। পরে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।আরেক রোগী জানান, তিন তারিখে হঠাৎ জ্বর আসে। পরে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে আসি। পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে।এক রোগীর পিতা বলেন, আমার ছেলে চাকরির জন্য ঢাকায় প্রশিক্ষণে গিয়েছিল। বাড়িতে আসার পর জ্বর হয়। পরীক্ষা করে দেখা যায়, ডেঙ্গু হয়েছে।হাসপাতালের নার্সরা জানান, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পর অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।হাসপাতালের এক নার্স বলেন, আমাদের এখানে প্রতিনিয়ত ডেঙ্গু রোগী আসছেন। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছি। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে রোগীরা বাড়ি ফিরে যাচ্ছেন। বেশিরভাগ রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে ফিরে এসেছেন।সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. শিমুল তালুকদার বলেন, ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে ফিরে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর তুলনায় বাইরে থেকে আক্রান্ত হয়ে আসা রোগীর সংখ্যাই বেশি।চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে জ্বর হলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পড়ুন : নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার ১, স্বর্ণালংকার উদ্ধার
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২১ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে পুলিশের পরিচ্ছন্নতা কার্যক্রম | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৯ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
রায়গঞ্জে ইংরেজি ভাষা সহজীকরণ ও শিখন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৭ PM · rupalibangladesh.com
