শাহজাদপুর সংবাদ

রায়গঞ্জে ইংরেজি ভাষা সহজীকরণ ও শিখন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৭ PM

রায়গঞ্জে ইংরেজি ভাষা সহজীকরণ ও শিখন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইংরেজি ভাষা সহজীকরণ ও শিখন বিষয়ে মতবিনিময় এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্তে ও রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজর মুহ: নূরুন্নবী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী।

অনুষ্ঠানে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ইংরেজি শিক্ষকসহ এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক ৩১ জন ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জনসহ মোট ৭২ জন শিক্ষক ও গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের বিষয়ে মুখ্য আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে গণিত, ব্যাকরণ, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অব্যাহত রাখা হবে।

সূত্র: rupalibangladesh.com

সম্পর্কিত সংবাদ