সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরি মেরে যুবককে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
২০ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ওই হত্যাকাণ্ডের পর পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই রতন আলী খান বাদী হয়ে সোমবার সকালে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন।
নিহত ইলিয়াস খান (২৬) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মো. রাসেল (৪২) ও সোহেল খান (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইলিয়াস গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রোববার রাতে রায়গঞ্জ থানার পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে মো. রাসেলকে ও কামারখন্দ থানা এলাকা থেকে মো. সোহেল খানকে আটক করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান প্রথম আলোকে জানান, আজ সকালে মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
