সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে ব্যবসায়ীসহ ২ জনের লাশ উদ্ধার
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৮ PM

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে ব্যবসায়ীসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) এবং একই উপজেলার ভাটবেড়া গ্রামের ফজল করিম ওরফে গ্যাদা মোল্লা (৬৭)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফজল করিম ওরফে গ্যাদা মোল্লা প্রতিদিনের মতো সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন।
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, ঢাকায় অবস্থানরত নিহতের মেয়ে আয়মনা অভিযোগ করেছেন, তার বাবাকে হত্যা করা হয়েছে। এ কারণে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার দুই দিন আগে পরিবারের সঙ্গে কলহের জের ধরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে সোমবার সন্ধ্যার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক এলাকার ইকোপার্কের একটি গোলঘরের বেঞ্চের ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন দর্শনার্থীরা। খবর পেয়ে রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নান্দাইলে ১০৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, নৈশপ্রহরী শূন্য ৭২
পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেব না, ভারতকে হুঁশিয়ারি শাহবাজের
শাহজালালের টার্মিনালে দুর্ঘটনা, প্রাণ গেলো বিমানবাহিনীর ৩ সদস্যের
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
মক্কা প্যাক্টে 'বাংলাদেশ ফার্স্ট' নীতি অনুসরণ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে উৎসবের আমেজ
আগে ছবিটা দেখুন তাহলে বুঝবেন কেন ঘনিষ্ঠ দৃশ্য রাখা হয়েছে: স্বস্তিকা
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র
শিল্প কোনো পাপ নয়, শিল্পীকে অসম্মান সভ্যতার শিক্ষা নয়: প্রভা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সেনেটারী ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষ রোপন করলেন জেলা প্রসাশক আমিনুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · dainiksokal.com
কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়- ডিলার জামাল উদ্দিন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪০ PM · dailyamardesh.com
