সিরাজগঞ্জে নকল বালাইনাশক কারখানায় যৌথ অভিযান,লাখ টাকা জরিমানা
২০ আগস্ট, ২০২৬ এ ৫:৩৭ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগ।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতকরণ, পণ্যের মোড়কের লেবেলে অসংগতি, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করা এবং কৃষি বিভাগের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
The post সিরাজগঞ্জে নকল বালাইনাশক কারখানায় যৌথ অভিযান,লাখ টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক কারবারি গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · dailykaratoa.com
