সিরাজগঞ্জে দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক
২৬ আগস্ট, ২০২৬ এ ১২:৪৪ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর থানাধীন দুর্গম চরাঞ্চল কাওয়াখোলা ইউনিয়নের স্থানীয় বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে উঠান বৈঠক করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, অপরাধ প্রতিরোধ, সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন। উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।পুলিশ সুপার বলেন, দুর্গম চরাঞ্চলসহ জেলার সর্বত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ সদর থানা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।জনগণের আস্থা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে নিরাপদ ও শান্তিপূর্ণ সিরাজগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
The post সিরাজগঞ্জে দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
