শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪০ PM

সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেইটে গ্যাসের রাইজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুণের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বেলা ১.১৫ মিনিটে মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন ধরার আমরা খবর পেয়েছি। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, বাড়ির গেইটম্যান জানিয়েছে গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে এই অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে কোন অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

সাতক্ষীরায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শয্যা সংকটে শ্যামনগর হাসপাতাল

পূর্ব সুন্দরবনের পর্যটন স্পটে শেষ হয়েছে তিন দিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

পদ্মা-আড়িয়াল খাঁ-মধুমতীর গ্রাসে বিলীন ঘরবাড়ি: ফরিদপুরের চার উপজেলায় হাজারো মানুষের বোবা কান্না

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

রণক্ষেত্র পশতুন অধ্যুষিত এলাকা, নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তানের সেনা!

পরিবেশ দূষণ রোধে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের, ৬ জনকে জরিমানা

চট্টগ্রামে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আবু বক্করের

ইসরায়েলের নির্বাচনে প্রচারের হাতিয়ার ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা

দক্ষিণখানে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে সংঘাতে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেল

জুলাই জাদুঘরে অশ্রুসজল প্রেসিডেন্ট বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ