বজ্রপাতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী টুুকুর বাড়িতে আগুন
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বেশ কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এরই মধ্যে মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেখানে আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসা বা গ্যাস লাইনের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী সোহেল আব্বাস বলেন, বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের পর মন্ত্রীর বাসার গেটের সামনে আগুনের শিখা দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিভিয়ে ফেলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাসায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে গেটম্যান তাদের জানিয়েছেন।
মন্ত্রীর এপিএস মো. জুয়েল জানান, গেটের পাশেই গ্যাসের রাইজারটি স্থাপন করা ছিল। দুপুরে বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চমকানোর সময় সেখানে বজ্রপাত হলে আগুনের সূত্রপাত হয়।
বাসার গেটম্যান শফি বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৭ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
ব’জ্রপা’ত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আ’গু’ন
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৪ PM · The Daily Ittefaq
