শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৩ আগস্ট, ২০২৬ এ ৬:৩৬ PM

সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচিতে একশ টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাতেন (৫২) পলাতক রয়েছেন।

বুধবার সকালে উপজেলায় এই ঘটনা ঘটে। বিকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সকালে বাড়ির পাশের দোকানে কেনাকাটা করতে যায়। ফেরার পথে বাতেন তাকে একশ টাকার লোভ দেখিয়ে পাশের ঘাসখেতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বাতেন পালিয়ে যান। পরে পরিবার থানায় মামলা করে। অভিযুক্ত বাতেন ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

বেলকুচি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০

বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০

সূত্র: Daily Times Of Bangladesh

সম্পর্কিত সংবাদ