সিরাজগঞ্জে গৃহবধূর হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট, ডাকাত রোকন গ্রেফতার
১৪ আগস্ট, ২০২৬ এ ৫:৫৩ PM

সিরাজগঞ্জের কামারখন্দে নুরুল ইসলাম নামে এক তাঁতশিল্পের বসত-বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে বেঁধে এবং দুই শিশুকে ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার কড্ডার মোড় থেকে তাকে গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ। এসময়ে রোকনের কাছ থেকে স্বর্ণ বিক্রির ৮ হাজার টাকা, দুটি সোনালী রংয়ের হাতের বালা এবং দস্যুতার কাজে ব্যবহৃত বিশেষ কায়দায় তৈরী স্লাই রেঞ্জ, কসটেপ, গলায় প্যাচ লাগানো লাইলনের রসি উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাত রোকন (৫০) কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী খাঁ পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।শুক্রবার দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুর ইসলাম এর বাড়িতে গৃহবধূকে বেঁধে রেখে ৪ ভরি স্বর্ন এবং নগদ ৩০ হাজার টাকা লুটের ঘটনায় কুখ্যাত ডাকাত রোকন গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও রোকনের বিরুদ্ধে একাধিক থানায় মোট ৯টি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অস্ত্র আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।এরআগে, গত মঙ্গলবার দিবাগত রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশার লাহিড়ীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পড়ুন : ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, উত্তপ্ত পরিস্থিতি
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৪টি চোরাই গরু উদ্ধার, পিকআপ ভ্যান জব্দ
১৭ আগস্ট, ২০২৬ এ ৮:১৪ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে শখের নতুন সাইকেল খুঁজতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র তামিম
১৭ আগস্ট, ২০২৬ এ ৫:০৫ PM · প্রথম আলো
শাহজাদপুরে ইয়াবা,হিরোইনসহ ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেফতার ৪
১৭ আগস্ট, ২০২৬ এ ৪:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
