শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস

২১ আগস্ট, ২০২৬ এ ১১:৫৫ AM

সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ও শতাব্দীর দুই শত বছরের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ভক্তদের সেবায় নতুন নির্ধারিত স্থানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের কালীবাড়ী সড়কে অবস্থিত শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক,ঘুড়কা পৌর মহাশ্মশানের সভাপতি এবং কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস।

প্রধান অতিথি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন,শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এই মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভক্তদের সুবিধা ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে নতুন এই নির্ধারিত স্থানটি চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন,মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ বজায় রেখে ভক্তদের সেবা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের উন্নয়ন সৌন্দর্যবর্ধন এবং ভক্তদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।নতুন নির্ধারিত স্থান চালুর ফলে মন্দিরে আগত ভক্তদের সেবা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও সহজতর হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী এই ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

এসময় উপস্থিত ছিলেন,শতাব্দীর দুইশত বছরের প্রাচীন শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন,যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,অরুন কুমার দাস,শ্রী গোপাল দাস,সাংগঠনিক সম্পাদক নীরদ সরকার,কোষাধ্যক্ষ চন্দন সাহা,সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র বর্মন,দপ্তর সম্পাদক বিপ্লব চন্দ্র বর্মন সহ মন্দির কমিটির অন্যান্য সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ,সনাতন ধর্মাবলম্বী,মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

The post সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ভক্ত সেবার নির্ধারিত স্থান শুভ উদ্বোধন করলেন ভিপি অমর কৃষ্ণ দাস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ