সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে ২০২৬ উদযাপন, জনস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় সমন্বয়ের আহ্বান
৩ নভেম্বর, ২০২৬ এ ৬:১১ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিবেচনায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা (ওয়ান হেলথ) বাস্তবায়ন এবং আন্তবিভাগীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে ২০২৬ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও জেলা পর্যায়ের ওয়ান হেলথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।সমন্বয় সভার উদ্বোধন ঘোষণা ও স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। তিনি জনস্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক ও প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এমন রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে ওয়ান হেলথ ধারণা, এর বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট, সরকারের অগ্রাধিকার এবং এ ক্ষেত্রে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের চলমান কার্যক্রম ও অবদান নিয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ।উপস্থাপনায় মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে পরস্পর নির্ভরশীল হিসেবে বিবেচনা করে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে জুনোটিক রোগ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), খাদ্যনিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য, নিপাহ ভাইরাস, নিরাপদ পরিবেশ এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন খাতের সম্মিলিত ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।সভায় বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা শুধু চিকিৎসাসেবার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রাণীর স্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ, রোগের আগাম সতর্কতা, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে স্বাস্থ্য, প্রাণিসম্পদ, মৎস্য, কৃষি ও পরিবেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা প্রয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক, ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক, জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার, সিনিয়র প্রোগ্রাম অফিসার ও প্রোগ্রাম অফিসার। এ ছাড়া ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর প্রতিনিধি মো. আবু আনেছ ইউসুফ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় ওয়ান হেলথ ধারণাকে স্থানীয় পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কৃষক, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলায় ওয়ান হেলথ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আন্তবিভাগীয় সমন্বয় জোরদার এবং স্থানীয় পর্যায়ে জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় টেকসই সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
The post সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে ২০২৬ উদযাপন, জনস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় সমন্বয়ের আহ্বান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ লাখ ৬৩ হাজার টাকাসহ গ্রেপ্তার ৩
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে টানা চার মাস শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ওসি রাকিবুল হাসান
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সাইকেল, হেলথ কিট ও শিক্ষা উপকরণ বিতরণ
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫১ PM · nagorik tv
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:১৭ PM · Ajker Patrika
