সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার ঘটনায় ৬৫ জনের বিরুদ্ধে মামলা
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:৩১ PM

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত আলমগীর হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারের আটচালায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠান শেষে চান্দাইকোনা ফিরছিলেন এমপি। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ধানগড়া বাজার এলাকায় সন্ত্রাসীরা এমপির গাড়িবহরে হামলা চালায় এবং এমপির গাড়ি ঘিরে ধরে লাঠিসোঁটা নিয়ে আঘাত করে ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এমপির গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা এমপিসহ একাধিক নেতৃবৃন্দ আহত হন।
এ সময় এমপির গাড়িতে থাকা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এ হামলা সরাসরি প্রচার করেছেন। এদিকে এমন পরিস্থিতির মধ্যে এমপিকে উদ্ধার করে গ্রামের বাড়ি চান্দাইকোনায় নিয়ে আসা হয়। এ ঘটনার প্রতিবাদে চান্দাইকোনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। এ নিয়ে রায়গঞ্জের বিভিন্ন স্থানে চাপা উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধানগড়া ও চান্দাইকোনা বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। ওইদিন রাতেই পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শনিবার গভীর রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামিমুল হাসান খন্দকার বাদী হয়ে থানায় উল্লেখিত মামলা দায়ের করেন। রোববার ভোর রাতে এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে একই এলাকার রণপিঠা গ্রামের বাবলু সরকারের ছেলে এবং এলাকার বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি
হাসিনার ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেসিসিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: alokitobangladesh.com
সম্পর্কিত সংবাদ
‘বেতন দেওয়াও কঠিন হতে পারে’, মন্ত্রীর বক্তব্যে নতুন আলোচনা
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:২৫ AM · বাংলা ট্রিবিউন
যে কারণে সরকারদলীয় এমপির গাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:৩৪ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার, চলছে ত্রাণ বিতরণ
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · Alokito Bangladesh
কাজিপুরে গাঁজা সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড
১৬ আগস্ট, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ শহরে অচল সিসিটিভি, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:০০ PM · Daily Times Of Bangladesh
