সিরাজগঞ্জে এক রাতে দুই কৃষকের গোয়াল থেকে ৭ গরু চুরি
৭ আগস্ট, ২০২৬ এ ৮:৫৭ PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের দুই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে এক রাতে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার হালুয়াকান্দি গ্রামের সাবেক সেনাসদস্য কৃষক বজলুর রহমান ও একই গ্রামের গরু ব্যবসায়ী নাসির মণ্ডল প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন।
ভোর রাতে সংঘবদ্ধ চোরচক্র ওই দুটি গোয়ালঘরের তালা ভেঙে ৬টি ষাঁড় ও ১টি গাভী চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। এ সময় দুই বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে তারা দেখতে পান, চোরেরা তাদের গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। তারা চিৎকার করলেও পিকআপটি আটকাতে পারেননি।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, ঘটনার দিন সকালে ওই দুই কৃষকের গোয়ালঘর পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে চুরি হওয়া গরু উদ্ধারে মাঠে নেমেছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি, রাবিতে শিবিরের বিক্ষোভ
পীরগঞ্জে ১০ মাদ্রাসা ও ২ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত মারুফ সাত্তার আলী
রংপুরে দুই সরকারি বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতি, বাড়ছে ক্ষোভ
সাতক্ষীরায় ৫ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আ.লীগ নেতা নজরুলকে
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৩ AM · Barta Bazar
সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটারের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত।
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষার্থী নওমিকে শিক্ষা মন্ত্রণালয়ের সনদ প্রদান
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
