সিরাজগঞ্জে উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেল্লাল হোসেন সবুজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন মো. বেল্লাল হোসেন সবুজ। উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি স্থানীয় ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেল্লাল হোসেন সবুজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন দুয়ার’-এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাট্যলোকের নাট্যকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিরাজগঞ্জ জেলার সাবেক ক্রিকেটার এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পথের পথিক’-এর সহ-সভাপতি।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তরুণ সমাজকে সংগঠিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে বেল্লাল হোসেন সবুজের সক্রিয় ভূমিকা রয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি স্থানীয়ভাবে তরুণ ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত মানুষের মধ্যে পরিচিতি তৈরি করেছেন বলে জানা গেছে।
আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতার বিষয়ে বেল্লাল হোসেন সবুজ বলেন, “আমি নেতা হওয়ার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে চাই। আমার এলাকার মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখই আমার নিজের অনুভূতি। আপনাদের কষ্টই আমার কষ্ট, আর আপনাদের মুখের হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আজীবন এই এলাকার মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, ৩নং ওয়ার্ডকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—মশক নিধন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, সড়কে নিরাপত্তা ও পর্যাপ্ত আলোকায়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, যুব উন্নয়ন, স্বচ্ছ ও সহজ নাগরিক সেবা এবং মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা।
বেল্লাল হোসেন সবুজ আরো বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ওয়ার্ডের মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সামাজিক সমস্যাগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তিনি ওয়ার্ডের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবেন বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন।
The post সিরাজগঞ্জে উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেল্লাল হোসেন সবুজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
