সিরাজগঞ্জ সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সোলার পার্ক ও আইটিডি সেমইন্ডিয়া প্রজেক্টস লিমিটেডের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম
৬ জুলাই, ২০২৬ এ ১১:০২ PM

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক ও আইটিডি সেমইন্ডিয়া প্রজেক্টস লিমিটেড পরিদর্শন করেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। সোমবার (৬জুলাই-২০২৬খ্রি.) সয়দাবাদের এই ৬৮মেগাওয়াট সোলার পার্ক ও আইটিডি সেমইন্ডিয়া প্রজেক্টস লিমিটেড গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের তৎপরতার অংশ হিসেবে তিনি প্রকল্প দু’টির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুদৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ সহ সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং সোলার পার্ক ও আইটিডি সেমইন্ডিয়া প্রজেক্টস লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জ সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সোলার পার্ক ও আইটিডি সেমইন্ডিয়া প্রজেক্টস লিমিটেডের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৬ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ত্রাণের ৮০ বস্তা চাল উধাও, আত্মগোপনে প্যানেল চেয়ারম্যান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · SAMAKAL
সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · bssnews.net
