সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন বুটেক্স ছাত্রদলের সাবেক সভাপতি
৪ জুন, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির নেতা সাইফুল ইসলাম (শাহীন)। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকৌশলী সাইফুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন সাইফুল ইসলাম। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থেকে সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিতি লাভ করেছেন সাইফুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ার খবরে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় নেতা–কর্মীরা আশা প্রকাশ করেছেন, সাইফুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে।
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ‘আমি সিরাজগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণের জন্য অবশ্যই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। আমার ওপর আস্থা রাখার জন্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
