সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম লিটনের মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
মৃত আমিনুল ইসলাম লিটন (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
জেল সুপার রফিকুল ইসলাম বলেন, হাজতি আমিনুল ইসলাম লিটন ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। তিনি আগে থেকেই হার্ট ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন।
জেল সুপার আরও বলেন, মঙ্গলবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
