সিডিবিএলের সঙ্গে এমটিবির নগদ ব্যবস্থাপনা চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৫ PM

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) তাদের প্রাতিষ্ঠানিক অর্থ সংগ্রহ ও পরিশোধ ব্যবস্থার আধুনিকায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিটির আওতায় সিডিবিএল এমটিবির সমন্বিত এপিআইভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ ব্যবস্থাপনা সেবা গ্রহণ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি এ তথ্য জানিয়েছে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমটিবি) ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. আবদুল মোতালেবের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিটির আওতায় সিডিবিএল এমটিবি ই-ব্যাংকের মাধ্যমে তাদের বিভিন্ন অর্থ পরিশোধ ও অনলাইন অর্থ সংগ্রহের কার্যক্রম পরিচালনা করবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভ্যাট আদায় কমেছে, প্রতি মাসে ভ্যাট রিটার্নে ফিরছে এনবিআর
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩০ AM · প্রথম আলো
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৫৮ AM · বাংলা ট্রিবিউন
