সিংড়ার ‘এসএসসি ৯৩’ ব্যাচের চলনবিল নৌকা ভ্রমণ অনুষ্ঠিত
১৪ আগস্ট, ২০২৬ এ ৩:৪৬ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী ‘চলনবিল নৌকা ভ্রমণ উৎসব-২০২৬’।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে সিংড়া পয়েন্ট নৌকা ঘাট থেকে এই বিশেষ ভ্রমণের শুভ সূচনা হয়। উপজেলার দমদমা, কলম, নিংইন, বিয়াশ ও কালিগঞ্জসহ প্রায় ৪০ থেকে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ ৯৩-এর প্রায় ৮০ জন সাবেক শিক্ষার্থী এতে অংশ নেন।
দিনব্যাপী এই সফরে বন্ধুদের বহনকারী নৌকাটি চলনবিলের বেশ কয়েকটি চোখজুড়ানো দর্শনীয় স্থান অতিক্রম করে। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক তিশিখালীর ঘাসী দেওয়ান মাজার, বিলসা ব্রিজ, কুন্দইল ব্রিজ এবং বিশ্বরোডের ৯ নম্বর ব্রিজ। পরবর্তীতে নাদোসৈয়দপুর উঁচু ব্রিজে পৌঁছে এক উৎসবমুখর পরিবেশে মধ্যাহ্নভোজ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
দীর্ঘ ৩৩ বছর পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে সবাই যেন ফিরে গিয়েছিলেন কৈশোরে। দুপুরের প্রীতিভোজের পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাণবন্ত আড্ডা। একে অপরের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া আর পুরোনো দিনগুলোর স্মৃতিচারণে পুরো আয়োজনটি রূপ নেয় এক অনাবিল মিলনমেলায়। দীর্ঘদিন পর এমন একটি সুযোগে একত্রিত হতে পেরে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন অংশ নেওয়া সকল বন্ধু।
‘আমরা ৯৩ এসএসসি ব্যাচ’ সিংড়া, নাটোর এর অন্যতম উদ্যোক্তা ও উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম.এ হেলাল জানান,“উপজেলার প্রায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০জন সাবেক শিক্ষার্থী বন্ধুদের এক ছাদের নিচে, অর্থাৎ এক নৌকায় আনাটা আমাদের জন্য একটা দারুন অনুভূতি। চলনবিলের মনোরম পরিবেশ, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আমরা একে অপরের সুখ-দুঃখের অংশীদার হতে পেরেছি। আমাদের এই বন্ধুত্বের মেলবন্ধন আগামীতেও অটুট থাকবে বলে আমার বিশ্বাস”
The post সিংড়ার ‘এসএসসি ৯৩’ ব্যাচের চলনবিল নৌকা ভ্রমণ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
‘বেতন দেওয়াও কঠিন হতে পারে’, মন্ত্রীর বক্তব্যে নতুন আলোচনা
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:২৫ AM · বাংলা ট্রিবিউন
যে কারণে সরকারদলীয় এমপির গাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:৩৪ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার, চলছে ত্রাণ বিতরণ
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · Alokito Bangladesh
কাজিপুরে গাঁজা সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড
১৬ আগস্ট, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ শহরে অচল সিসিটিভি, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:০০ PM · Daily Times Of Bangladesh
