সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত।
রবিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আজ রবিবার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
তিনি বলেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ বিষয়ে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনও সুযোগ নেই।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
২২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৩ PM · বাংলা ট্রিবিউন
খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম
২২ নভেম্বর, ২০২৬ এ ৯:০২ AM · প্রথম আলো
আওয়ামী লীগ এক সপ্তাহে রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে, তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার
২১ নভেম্বর, ২০২৬ এ ৫:০৯ PM · প্রথম আলো
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
২১ নভেম্বর, ২০২৬ এ ৪:০৮ PM · বাংলা ট্রিবিউন
