কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
২১ নভেম্বর, ২০২৬ এ ৪:০৮ PM

ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতি সহকারী রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত, এ জন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। শেষমেশ কী তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!’
তিনি আরও বলেন, ‘এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনও কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ এক সপ্তাহে রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে, তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার
২১ নভেম্বর, ২০২৬ এ ৫:০৯ PM · প্রথম আলো
সেনাবাহিনীর কাউন্টার হিসেবে রক্ষীবাহিনী গড়ে তোলা হয়: রিজভী
২১ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · প্রথম আলো
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
২১ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ PM · বাংলা ট্রিবিউন
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা চায় জামায়াত
২১ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৩ AM · বাংলা ট্রিবিউন
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া আওয়ামী লীগ রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ
২০ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · বাংলা ট্রিবিউন
ড. ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির উদ্বেগ
২০ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ PM · বাংলা ট্রিবিউন
