সাকিব আল হাসান ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবে দেশে ফিরলে নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩১ PM

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
জাহেদ উর রহমান বলেছেন, সাকিব আল হাসান দেশে ফিরলে নিরাপত্তার সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ মোকাবিলা করতে করতে পারবেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ কথা বলেন।
সাকিব আল হাসান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন।’
সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানান জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরলে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সব ধরনের অধিকার নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।
জাহেদ উর রহমান আরও বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেব না, কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র।’
সাকিব আল হাসান বা শেখ হাসিনা—যিনিই হোন না কেন, সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
স্থানীয় নির্বাচনে সমঝোতা প্রয়োজন, আলাদা প্রার্থী ঐক্যে বিভেদ তৈরি করবে: মামুনুল হক
৭ নভেম্বর, ২০২৬ এ ১০:১৯ PM · প্রথম আলো
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
৭ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · বাংলা ট্রিবিউন
দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM · প্রথম আলো
ঢাকার দুই সিটি নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৮ PM · বাংলা ট্রিবিউন
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৫:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
