সরকার ১৮০ দিনে আশাজাগানিয়া কিছু করতে পারেনি: গাজী আতাউর
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:২৭ PM

বর্তমান সরকার নিজেদের মেয়াদের প্রথম ছয় মাসে (১৮০ দিন) আশাজাগানিয়া তেমন কোনো কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
গাজী আতাউর বলেন, ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন পার হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি।
আজ শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান এ কথা বলেন। রাজধানীর ভাটারার আস-সাঈদ মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানানো হয়।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মান্য করা হয়নি। জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।
দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুরাদ হোসেনের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শওকত আলী হাওলাদার।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:১১ PM · প্রথম আলো
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের দুই শীর্ষ নেতার ফেসবুক পোস্ট, স্মৃতিচারণায় ‘মব’ প্রসঙ্গ
১৪ আগস্ট, ২০২৬ এ ৫:১৮ PM · প্রথম আলো
গুম প্রতিরোধ–প্রতিকারের খসড়া আইন দায়মুক্তি ও অস্বীকারের সংস্কৃতি টিকিয়ে রাখবে: এনসিপি
১৩ আগস্ট, ২০২৬ এ ৪:২৭ PM · প্রথম আলো
মির্জা ফখরুল হতে যাচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, দল ও সরকারের তিন পদে সম্ভাব্য উত্তরসূরি কারা
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
