সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
১২ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM

জাতীয়তাবাদী নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ নভেনবর) দিবাগত রাত ১২টার পর এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জামায়াত আমির এই ক্ষোভ প্রকাশ করেন।
এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে সংঘটিত এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অবশ্যই অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বর্তমান সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। এ বিষয়ে নীরব বসে থাকার কোনও সুযোগ নেই।’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
১২ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৬ PM · বাংলা ট্রিবিউন
নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’
১২ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০ AM · প্রথম আলো
আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম
১২ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ AM · প্রথম আলো
‘দেশে ফিরেছেন শেখ ইনান’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
১২ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৬ PM · প্রথম আলো
