শাহজাদপুর সংবাদ

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১০ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬ AM

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রচারে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি আজ শুক্রবার এ পুরস্কার ঘোষণা করে।বিস্তারিত পড়ুন...

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ, বিমানবন্দরে নিজেকে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহারসহ অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। বিস্তারিত পড়ুন.....

বাংলাদেশের জনজীবনে ‘মব’ বা জনতার হঠাৎ সংগঠিত হয়ে ওঠার সংস্কৃতি এক অদ্ভুত সামাজিক বাস্তবতা। কখনো এটি প্রতিবাদের শক্তি, কখনো আবার অন্ধ প্রতিশোধের হাতিয়ার। জনতার এই আচরণ আমাদের সমাজের অন্তর্গত ভয়, ক্ষোভ এবং ন্যায়বিচারের অভাব ও প্রতিহিংসাপরায়ণতাকে প্রকাশ করে। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আজ শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আদালতটির একজন সাবেক বিচারক নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এর ফলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে। বিস্তারিত পড়ুন...

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর (১৫) গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার একটি গ্রামে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে মাতম নেমে আসে। একমাত্র মেয়েকে হারিয়ে বাক্‌রুদ্ধ বাবা-মা। পরে আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিস্তারিত পড়ুন...

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ