শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে নতুন মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:৩৯ PM

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় তিন সাংবাদিককে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।
২৪ আগস্ট এই তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ হাজির করতে বলা হয়েছে। আজ সোমবার ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার আছেন মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। অন্য মামলায় গ্রেপ্তার আছেন শ্যামল দত্ত। এই তিন সাংবাদিকদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ব্যাংক, ভূমিসেবা ও ৬ ব্যাংকের ওয়েবসাইট এখনো বন্ধ
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ PM · প্রথম আলো
শিশুটির বাবা বললেন, ‘বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব করতে নয়’
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮ AM · প্রথম আলো
এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত, আহত ১৬
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২ AM · প্রথম আলো
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে
২৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
