শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
১৮ অক্টোবর, ২০২৬ এ ২:৩৭ AM

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বাসস।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
১৮ অক্টোবর, ২০২৬ এ ৩:৪৮ PM · প্রথম আলো
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ এ ১:০৩ PM · বাংলা ট্রিবিউন
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২ AM · বাংলা ট্রিবিউন
কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন রিসোর্টের লাইসেন্স বাতিলের দাবি গণসংহতির
১৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৪০ AM · বাংলা ট্রিবিউন
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে জাসদ নেতাদের শুভেচ্ছা বিনিময়
১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০ AM · বাংলা ট্রিবিউন
