শাহজাদপুর সংবাদ

কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন রিসোর্টের লাইসেন্স বাতিলের দাবি গণসংহতির

১৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৪০ AM

কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন রিসোর্টের লাইসেন্স বাতিলের দাবি গণসংহতির

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনে মৃত্যুতে শোক প্রকাশ, ঘটনার তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেছে গণসংহতি আন্দোলন। অবিলম্বে যাচাই করে কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন হোটেল, মোটেল, রিসোর্টের লাইসেন্স বাতিলেরও দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১৭ অক্টোবর) রাতে গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতারা বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদঘাটন, কোনও অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিচারের আওতায় আনা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে অবিলম্বে কক্সবাজারের সব পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তাব্যবস্থা যাচাই এবং যথাযথ ব্যবস্থাহীন সব হোটেল, মোটেল, রিসোর্টের লাইসেন্স বাতিল করতে হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ