শীতের আগেই কুয়াশার দাপট
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM

শীত পুরোপুরি না নামতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের অনেক অঞ্চল। গতকাল বুধবার থেকে চট্টগ্রামের আবহাওয়ার এমন পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ। কেউ গরম কাপড় পরে গন্তব্যে ছুটছেন, কেউ আবার কুয়াশার কারণে চলাচলে সতর্কতা অবলম্বন করছেন। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে কাছের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। নদীতে কুয়াশা বেশি থাকায় জাহাজ, নৌকা ও ট্রলারের চালকদের চলতে হচ্ছে বাড়তি সতর্কতায়। চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ও শাহ আমানত সেতু এলাকায় দেখা যায় এমন চিত্র।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয়
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
জাতীয়
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:১৯ PM · প্রথম আলো
জাতীয়
৪০ লাখ মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬টি, অন্যগুলোর কী অবস্থা
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:০৫ PM · প্রথম আলো
জাতীয়
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবেন কয়েকটি কর্মসূচিতে
১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:০৭ AM · প্রথম আলো
জাতীয়
গাইবান্ধায় বিছানায় পড়ে ছিল মা ও ছেলের মরদেহ, এক নারী আটক
১৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
